রুদ্রজ ব্রাহ্মণ ভিজিট করার জন্য আপনাকে সুস্বাগতম

ধর্ম , সাহিত্য , কলা এবং শিক্ষা

সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮

ধর্ম কি ? What is dharma ?

বন্ধুরা অনেকের মনে প্রশ্ন আসতে পারে , ধর্ম কি ? ধর্ম কাকে বলে ? এর আক্ষরিক অর্থ কি ? 
বন্ধুগণ আজকে আমি ধর্ম কি ? এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো ।
ধর্ম মানে ধারণ , অর্থাৎ যাকে ধারণ করা যায় , ধর্ম মূলতঃ কর্ম প্রধান । কোনও কিছুর গুণ সমূহকে যা প্রদর্শিত করে থাকে তাই ধর্ম । ধর্মকে আমরা গুণও বলতে পারি । ধর্ম শব্দে গুণ , এই অর্থ শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য নয় , পদার্থের ক্ষেত্রেও প্রযোজ্য । যেমন জলের ধর্ম প্রবাহিত হওয়া , আগুনের ধর্ম আলো বিকিরণ করা , গরম প্রদান  করা এবং স্পর্শে বস্তুকে পুড়ে ছাই করে দেওয়া ইত্যাদি । ধর্ম পদার্থের হোক কিংবা মানুষের , সারা পৃথিবীর পদার্থ এবং মানুষের ধর্ম একই হয়ে থাকে । তারজন্য দেশ রং রূপ ভেদে কোনও পার্থক্য হয় না । ধর্ম সার্বকালিক অর্থাৎ প্রত্যেক কালে প্রত্যেক যুগে ধর্মের স্বরূপ একই থেকে যায় । ধর্ম কখনও বদল হয় না । উদাহরণ হিসেবে জল কিংবা আগুনের ধর্ম সৃষ্টি হতে আজ পর্যন্ত একই রয়ে গিয়েছে , কোনও রূপ পরিবর্তন ঘটেনি । ধর্ম এবং সম্প্রদায়ের মধ্যে মূলভূত পার্থক্য আছে । যেহেতু ধর্মের অর্থ গুণ এবং জীবনে ধারণ করার যোগ্য বোঝায় , সেহেতু ধর্ম প্রত্যেক মানুষের জন্য এক বা সমান হওয়াই আবশ্যক । যখন প্রত্যেক পদার্থের ধর্ম সার্বভৌমিক তখন প্রতিটি মানব জাতির ধর্মও সার্বভৌমিক বলে মনে করি । সুতরাং মানুষের ক্ষেত্রে তার ধর্ম মানেই মানবধর্ম । মানবতা যেমন সত্য কথা বলা , অসহায় দুর্বলকে সাহায্য করা , অন্যের জিনিস আহরণ না করা ইত্যাদি । এটাই হিন্দু কিংবা মুসলমান সকলের ধর্ম , এটাই মানবধর্ম । হিন্দু , মুসলমান , খ্রিস্টান , বৌদ্ধ প্রভৃতি ধর্ম মূলতঃ মানুষের ধর্ম নয় , এসব এক একটা সম্প্রদায় মাত্র । সম্প্রদায় যা এক পরম্পরাকে মেনে চলা সমূহ । নমস্কার বন্ধুরা , ধর্ম কি ? নিয়ে বক্তব্য এখানেই শেষ করলাম । ঈশ্বর সকলের মঙ্গল করুক । ওঁ নমঃ শিবায় ।।

শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮

Shivagita শিবগীতা

শিবগীতা :--বিশ্বরূপ দর্শণ নামক সপ্তম অধ্যায়

 
 অজ্ঞানমূঢ়া মুনয়ো বদন্তি পূজোপচারাদিব হি ক্রিয়াভিঃ।
তোষং গিরীশো ভজতীতি মিথ্যা কুতস্ত্বমূর্তস্য তু ভোগলিপ্সা ।।32।।
কিঞ্চিদ্দলং বা চুলকোদকং বা যস্ত্বং মহেশ প্রতিগৃহ্য দৎসে ।
ত্রৈলোক্যলক্ষ্মীমপি যজ্জনেভ্যঃ সর্বত্ববিদ্যাকৃতমেব মন্যে ।।33।।
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
অনুবাদ -- জ্ঞানহীন অবিচারী মুনিরাই বলেন , ভগবান শিব পূজা বা যজ্ঞাদির মতো বাহ্যিক কর্ম দ্বারা সন্তুষ্ট হয় ,কিন্তু একথা প্রকৃত পক্ষে মিথ্যা । কারণ যিনি মূর্তিহীন , পরিমাণহীন এবং অনন্ত তার কোনও ভোগবাসনা নেই ।
এর ব্যাখ্যা --- বিশ্বরূপ দর্শণ করার পর রামচন্দ্রের আত্মজ্ঞানের উদয়  হয় । তখন রামচন্দ্র ভগবান শিবকে বললেন - যে ব্যক্তি তত্ত্বজ্ঞানহীন তথা যে কখনও বিচারই করেননি , যে শিব স্বয়ং সকলের পালন পোষন করে থাকেন , সেই শিব তোমাদের পূজা , পাঠ , যাগ-যজ্ঞাদির কোনও রকম অপেক্ষা করে না এবং এসব বাহ্য কর্মের দ্বারা সন্তুষ্টও হয় না । অজ্ঞানী মূঢ় ব্যক্তিরাই পরমেশ্বর শিবকে পূূজা , পাঠ , যজ্ঞাদির দ্বারা প্রসন্ন করার প্রযত্ন করেন । হে পরমেশ্বর ! আপনি তো নিরাকার , পরিমানহীন এবং অনন্ত । আপনার মানুষের দেওয়া ভোগের কোনও লিপ্সা নেই এবং তাতে আপনি প্রসন্নও হন না । যার ঈশ্বর সম্পর্কে জ্ঞানই নেই সেই এরূপ অবিচার পূর্ণ কথা বলে থাকেন ।।32।।
এইরূপ কিঞ্চিৎ বেলপাতা এবং সামান্য জল দিয়ে যে ব্যক্তি প্রীতির সাথে আপনার অর্চণা করে , আপনি তা তৃপ্তির সাথে স্বীকার করে সন্তুষ্ট পূর্বক তাকে ত্রিলোক ও ঐশ্বর্য্য দান করেন এটাও মায়া দ্বারা কল্পিত এরূপ আমি মনে করি ।
এর ব্যাখ্যা --- শ্রীরামচন্দ্র বললেন যে -- যে ব্যক্তি মনে করেন ভগবান শিবকে দু-একটি বেলপাতা আর সামান্য জল দিয়ে অভিষেক করলেই তিনি প্রসন্ন হয়ে তাকে মুক্ত করে দেবেন , এটাও মায়া প্রসূত । অজ্ঞানতা বশতই লোক এরূপ মনে করেন । ।33।।
বন্ধুরা আমার এই ধর্মীয় পোস্ট শিবগীতা হয়তো আপনাদের ভালো লেগেছে , ভালো লাগলে অবশ্যই সোস্যাল মিডিয়াতে Share করুন । ওঁ নমঃ শিবায় , নমস্কার 

শিবগীতা কি ? What is Shivagita

নমস্কার বন্ধুরা , আজকের আলোচ্য বিষয় হলো " শিবগীতা " কি ?  আপনারা সকলেই হয়তো ভগবদ্ গীতা সম্পর্কে জানেন কিন্তু শিবগীতা সম্পর্ক...