রুদ্রজ ব্রাহ্মণ ভিজিট করার জন্য আপনাকে সুস্বাগতম
বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮
শিব কে ? শিবের পরিচয়
মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮
শিবগীতা Shivagita
শিবগীতা :- বিশ্বরূপ দর্শন নামক সপ্তম অধ্যায় :--
ব্যাপ্নোষি সর্বা বিদিশো দিশশ্চ ত্বং বিশ্বমেকঃ পুরুষঃ পুরাণঃ। নষ্টেহপি তস্মিংস্তব নাস্তি হানির্ঘটে বিনষ্টে নভসো যথৈব ।।34।।
যথৈকমাকাশগমর্কবিম্ব ক্ষুদ্রেষু পাত্রেষু জলান্বিতেষু । ভজত্যনেকপ্রতিবিম্বভাবং তথা ত্বমন্তঃকরণেষু দেব ।।35।। ___________________________অনুবাদ :- আপনিই একমাত্র পুরাতন পুরুষ , সমস্ত দিক - বিদিক এবং সম্পূর্ণ বিশ্ব পরিব্যাপ্ত হয়ে বিরাজ করছেন । এই জগৎ ধ্বংস হয়ে গেলেও আপনার বিনাশ হয় না । যেমন করে ঘট নষ্ট বা ভেঙে গেলেও ঘটে ব্যাপ্ত আকাশের হানি হয় না ।
ব্যাখ্যা :-- বিশ্বরূপ দর্শণ করার পর রামচন্দ্র ঈশ্বরের প্রকৃত স্বরূপ জানতে পারেন । তাই তিনি পরমেশ্বর শিবকে বলছেন , হে প্রভু ! আপনিই ঈশ্বররূপে সর্বব্যাপী এবং বিনাশহীন । আপনি সর্বত্র বিরাজিত , আপনার থেকেই এই সম্পূর্ণ জগৎ সৃষ্টি হয়েছে । সৃষ্টির বিনাশ হয়ে গেলেও আপনার বিনাশ হয় না । যেমন ঘট ভেঙে গেলেও ঘটের ভেতরের আকাশ নষ্ট হয় না , সে বাহ্য আকাশে মিশে যায় । তেমনই বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে গেলেও আপনার বিনাশ হয় না । ঘট নষ্ট হতে পারে কিন্তু তার মাটি নষ্ট হয় না , যার থেকে নতুন ঘটের নির্মাণ হতে পারে । অনরূপ ভাবে বিনাশহীন ঈশ্বর হতে পুনঃ নতুন সৃষ্টি হয় ।।34।।
যে প্রকার আকাশে একমাত্র সূর্য্যের বিম্ব জলপূর্ণ ছোট ছোট পাত্রে প্রতিবিম্বিত হয়ে অনেক প্রকার বলে মনে হয় , সেই প্রকার আপনি এক এবং অদ্বিতীয় হয়েও নানা লোকের নানা অন্তরে নানা রূপে প্রকাশিত হন।
ব্যাখ্যা :-- সমস্ত শরীরধারীর মধ্যে যে আত্মা রয়েছে সেইসব আত্মা কি ভিন্ন ভিন্ন না এক । এই ভাবনাকে স্পষ্ট করার জন্য রামচন্দ্র বলছেন , একই সূর্য্যকে , একই প্রকাশকে যদি পৃথক পৃথক রূপের অনেক জলপাত্রে দেখা যায় , তবে একই সূর্য্যকে অনেক এবং ভিন্ন ভিন্ন বলে মনে হবে । অজ্ঞানীজন পাত্রের ভিন্নতার কারণ সূর্য্যকেই ভিন্ন ভিন্ন বা অনেক মনে করেন । তারা ভাবেন ভিন্ন পাত্রে ভিন্ন সূর্য্য রয়েছে । ঠিক এভাবেই বিভিন্ন মানুষের অন্তঃকরণরূপী পাত্রে একই ঈশ্বরের বিম্ব পতিত হয় কিন্তু অজ্ঞানীজন আত্মাকে ভিন্ন ভিন্ন বিবেচনা করে বলে থাকেন যে , সকলের আত্মা ভিন্ন ভিন্ন হয় । বাস্তবে অন্তঃকরণই ভিন্ন ভিন্ন হয় , আত্মা সকলের একই হয় । যে ব্যাক্তি অন্তঃকরণকেই আত্মা মনে করেন সেই ব্যাক্তি আত্মাকে ভিন্ন ভিন্ন বা অনেক বলে মনে করেন ।।35।।
নমস্কার বন্ধুগণ ভালো লাগলে পোস্টটিকে অবশ্যই সোস্যাল মিডিয়ায় শেয়ার করবেন ।
ওঁ নমঃ শিবায় , হর হর মহাদেব।
সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮
ধর্ম কি ? What is dharma ?
শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮
Shivagita শিবগীতা
অজ্ঞানমূঢ়া মুনয়ো বদন্তি পূজোপচারাদিব হি ক্রিয়াভিঃ।
তোষং গিরীশো ভজতীতি মিথ্যা কুতস্ত্বমূর্তস্য তু ভোগলিপ্সা ।।32।।
কিঞ্চিদ্দলং বা চুলকোদকং বা যস্ত্বং মহেশ প্রতিগৃহ্য দৎসে ।
ত্রৈলোক্যলক্ষ্মীমপি যজ্জনেভ্যঃ সর্বত্ববিদ্যাকৃতমেব মন্যে ।।33।।
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
অনুবাদ -- জ্ঞানহীন অবিচারী মুনিরাই বলেন , ভগবান শিব পূজা বা যজ্ঞাদির মতো বাহ্যিক কর্ম দ্বারা সন্তুষ্ট হয় ,কিন্তু একথা প্রকৃত পক্ষে মিথ্যা । কারণ যিনি মূর্তিহীন , পরিমাণহীন এবং অনন্ত তার কোনও ভোগবাসনা নেই ।
এর ব্যাখ্যা --- বিশ্বরূপ দর্শণ করার পর রামচন্দ্রের আত্মজ্ঞানের উদয় হয় । তখন রামচন্দ্র ভগবান শিবকে বললেন - যে ব্যক্তি তত্ত্বজ্ঞানহীন তথা যে কখনও বিচারই করেননি , যে শিব স্বয়ং সকলের পালন পোষন করে থাকেন , সেই শিব তোমাদের পূজা , পাঠ , যাগ-যজ্ঞাদির কোনও রকম অপেক্ষা করে না এবং এসব বাহ্য কর্মের দ্বারা সন্তুষ্টও হয় না । অজ্ঞানী মূঢ় ব্যক্তিরাই পরমেশ্বর শিবকে পূূজা , পাঠ , যজ্ঞাদির দ্বারা প্রসন্ন করার প্রযত্ন করেন । হে পরমেশ্বর ! আপনি তো নিরাকার , পরিমানহীন এবং অনন্ত । আপনার মানুষের দেওয়া ভোগের কোনও লিপ্সা নেই এবং তাতে আপনি প্রসন্নও হন না । যার ঈশ্বর সম্পর্কে জ্ঞানই নেই সেই এরূপ অবিচার পূর্ণ কথা বলে থাকেন ।।32।।
এইরূপ কিঞ্চিৎ বেলপাতা এবং সামান্য জল দিয়ে যে ব্যক্তি প্রীতির সাথে আপনার অর্চণা করে , আপনি তা তৃপ্তির সাথে স্বীকার করে সন্তুষ্ট পূর্বক তাকে ত্রিলোক ও ঐশ্বর্য্য দান করেন এটাও মায়া দ্বারা কল্পিত এরূপ আমি মনে করি ।
এর ব্যাখ্যা --- শ্রীরামচন্দ্র বললেন যে -- যে ব্যক্তি মনে করেন ভগবান শিবকে দু-একটি বেলপাতা আর সামান্য জল দিয়ে অভিষেক করলেই তিনি প্রসন্ন হয়ে তাকে মুক্ত করে দেবেন , এটাও মায়া প্রসূত । অজ্ঞানতা বশতই লোক এরূপ মনে করেন । ।33।।
বন্ধুরা আমার এই ধর্মীয় পোস্ট শিবগীতা হয়তো আপনাদের ভালো লেগেছে , ভালো লাগলে অবশ্যই সোস্যাল মিডিয়াতে Share করুন । ওঁ নমঃ শিবায় , নমস্কার
শিবগীতা কি ? What is Shivagita
নমস্কার বন্ধুরা , আজকের আলোচ্য বিষয় হলো " শিবগীতা " কি ? আপনারা সকলেই হয়তো ভগবদ্ গীতা সম্পর্কে জানেন কিন্তু শিবগীতা সম্পর্ক...
-
নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি শিব কে ? , শিবের পরিচয় কি ? পরমেশ্বর শিবকে প্রনাম জানিয়ে শুরু করছি আজকের আলোচিত বিষয় । ...
-
নমস্কার বন্ধুরা , আজকের আলোচ্য বিষয় হলো " শিবগীতা " কি ? আপনারা সকলেই হয়তো ভগবদ্ গীতা সম্পর্কে জানেন কিন্তু শিবগীতা সম্পর্ক...
-
শিবগীতা :--বিশ্বরূপ দর্শণ নামক সপ্তম অধ্যায় অজ্ঞানমূঢ়া মুনয়ো বদন্তি পূজোপচারাদিব হি ক্রিয়াভিঃ। তোষং গিরীশো ভজতীতি মিথ্যা কুতস্...


